শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। আর সাধারণ সম্পাদক পদে

2026-07-24T22:26:32+00:00
2026-07-24T22:26:32+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:২৬ পিএম 
সংগৃহীত ছবি
শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টিভির মাহমুদ রাকিব।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ১১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক যুগান্তরের কাজী জেবেল।

সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মেজবাহ উল্লাহ শিমুল সমানসংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি তাদের দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি পদে মাই টিভির মাহবুব সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের তরিকুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের বোরহান উদ্দিন, দফতর সম্পাদক পদে দৈনিক মানবজমিনের রাশিম মোল্লা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার ফারুক আলম।


নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের শামছুল ইসলাম, দ্য বাংলাদেশ মেইলের ফয়সাল আহাম্মেদ, ভোরের কাগজের হরলাল রায় সাগর এবং দৈনিক জনতার আশীষ কুমার সেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

এর আগে একই স্থানে শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। সভায় অর্থ সম্পাদক শামছুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক আফরিন জাহান সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সদস্যরা করতালির মাধ্যমে দুটি প্রতিবেদনই অনুমোদন করেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   শিপিং রিপোর্টার্স ফোরাম  এসআরএফবি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: