উল্টো টানে শেষ হলো ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে উল্টো রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব। শুক্রবার

2026-07-24T22:56:30+00:00
2026-07-24T22:56:30+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
উল্টো টানে শেষ হলো ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৫৬ পিএম 
ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা। সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে উল্টো রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া রথখোলা এলাকায় হাজারো ভক্তের উপস্থিতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়। রথ টানা শেষ হলেও প্রথা অনুযায়ী এ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলাটি ধামরাই পৌর এলাকায় চলবে মাসব্যাপী। 

গত ১৬ জুলাই মাসির বাড়িতে যশোমাধবের যাত্রার মধ্য দিয়ে মূল রথ উৎসবের সূচনা হয়েছিল। আট দিনের মাথায় শুক্রবার বিকেল ৫টায় যাত্রাবাড়ী মন্দির থেকে পুনরায় কায়েতপাড়া রথখোলায় রথ টেনে নিয়ে আসা হয়। এ সময় ভক্তরা কলার কাঁদি ও চিনি ছিটিয়ে আরাধনা জানান। উৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা সার্বিক সুখ, শান্তি ও পারিবারিক মঙ্গল কামনা করেন। 

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আয়োজক ও প্রশাসনের কর্মকর্তারা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক সকল ভক্ত ও সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। 


ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, পুরো উৎসবজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উল্টো রথ শেষ হলেও মেলার প্রায় দুই শতাধিক স্টলে দর্শনার্থীদের আনাগোনা ও কেনাকাটা চলবে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   উল্টো টান  ধামরাইয়  ঐতিহ্যবাহী  রথযাত্রা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: