থানচির দুর্গম রাজা পাথরে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রাজা পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে তিন্দু

2026-07-24T23:31:56+00:00
2026-07-24T23:32:19+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
থানচির দুর্গম রাজা পাথরে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১১:৩২ পিএম
লাংলোক ঝরনা দেখতে নৌকাযোগে রওনা দিলে রাজা পাথর এলাকায় প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। সংগৃহীত ছবি
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রাজা পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে তিন্দু ইউনিয়নের রাজা পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল ফয়সাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিখোঁজ পর্যটকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সড়ক হয়ে তিন্দুতে পৌঁছায়। সেখান থেকে লাংলোক ঝরনা দেখতে নৌকাযোগে রওনা দিলে রাজা পাথর এলাকায় প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা প্রাণে রক্ষা পেলেও এক পর্যটক নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারে অভিযান শুরু হয়।

পর্যটক গাইড শিমিয়ন ত্রিপুরা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থানচির নিবন্ধন তালিকা যাচাই করে দেখা গেছে, ওই পর্যটক দলটি প্রশাসনের কাছে কোনো নিবন্ধন করেনি। তারা তিন্দু হয়ে প্রবেশ করেছে। তবে থানচি থেকে দুইজন গাইড সঙ্গে নিয়েছিল বলে শুনেছি।


ইউএনও আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ঘটনাটি সত্য। তিন্দু এলাকায় নৌকাডুবির ঘটনায় একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। সেখানে বিজিবির একটি ক্যাম্প রয়েছে। তাদের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসকে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্ষাকালে সাঙ্গু নদীতে প্রবল স্রোত থাকে। তাই পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ষাকালজুড়ে ওই এলাকায় পর্যটক ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা যায় কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   থানচি  দুর্গম  রাজা পাথর  নৌকা ডুবে  পর্যটক নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: