এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে

2026-07-25T08:48:01+00:00
2026-07-25T08:48:01+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৪৮ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের হাসপাতালে পাঠান।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) এবং হামিদুল ইসলাম (২৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শনিবার (২৫ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পরপরই স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।


তিনি আরও জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের আটজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং অপর সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্ধার অভিযান ও দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সময়ের আলো/জোই


  বিষয়:   এক্সপ্রেসওয়ে  ট্রাক  বাসের ধাক্কা  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: