সিজেপির বিক্ষোভ ঘিরে ফের দিল্লির ১৮ মেট্রো স্টেশন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি প্রশাসন। এ কারণে শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে

2026-07-25T09:15:36+00:00
2026-07-25T10:54:14+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সিজেপির বিক্ষোভ ঘিরে ফের দিল্লির ১৮ মেট্রো স্টেশন বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:১৫ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১০:৫৪ এএম
ছবি : সংগৃহীত
ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি প্রশাসন। এ কারণে শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

তবে ডিএমআরসি জানিয়েছে, **রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়াল** স্টেশনে যাত্রীরা ইন্টারচেঞ্জ সুবিধা ব্যবহার করতে পারবেন।

Advertisement
বন্ধ থাকা মেট্রো স্টেশনগুলো হলো— লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়াল, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান, নয়াদিল্লি

এ ছাড়া ডিএমআরসি জানিয়েছে, এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ট্রেন চলাচল আপাতত ধৌলা কুয়ান থেকে যশোভূমি দ্বারকা সেক্টর–২৫ স্টেশনের মধ্যে সীমিত থাকবে।

সিজেপির চলমান আন্দোলনকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনশন প্রত্যাহার করলেও আন্দোলনকারীরা এখনো দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  জেন-জি  আন্দোলন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: