সিজেপির বিক্ষোভে : দিল্লিতে মদের দোকান রাত ৮টার মধ্যেই বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে সপ্তাহান্তজুড়ে রাজধানীর

2026-07-25T09:30:04+00:00
2026-07-25T09:40:23+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিজেপির বিক্ষোভে : দিল্লিতে মদের দোকান রাত ৮টার মধ্যেই বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৩০ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৯:৪০ এএম
ছবি : সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে সপ্তাহান্তজুড়ে রাজধানীর সব মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার দিল্লি সরকারের একটি সূত্র জানায়, সাধারণত রাত ১০টা পর্যন্ত মদের দোকান খোলা থাকলেও চলমান পরিস্থিতি বিবেচনায় এই সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবারও কোনো পূর্বঘোষণা ছাড়াই দোকানগুলো আগেভাগে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দিল্লি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যন্তর-মন্তরে চলমান বিক্ষোভকে ঘিরে পুলিশের নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহান্ত শেষ না হওয়া পর্যন্ত রাত ৮টার মধ্যেই সব দোকান বন্ধ রাখতে হবে।

গত কয়েক দিন ধরে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রীয় এলাকায় বিক্ষোভ চলছে। যন্তর-মন্তরে সিজেপির ব্যানারে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন করছেন।

গত ২০ জুলাই সিজেপির ডাকা ‘পার্লামেন্ট মার্চ’ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এরপর থেকেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।



  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  জেন-জি  আন্দোলন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: