দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ করা দুই কর্মকর্তাকে নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।দুই

2026-07-25T11:20:50+00:00
2026-07-25T11:22:16+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা জানাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২০ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১১:২২ এএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সংগৃহীত ছবি
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ করা দুই কর্মকর্তাকে নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 

দুই কর্মকর্তাকে নিয়ে প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তারা।   

শুক্রবার (২৪ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে নিয়োগ পাওয়া দুজন প্রেস অফিসারের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া আছে কি না?  

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’


সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি নিয়ে পরে কথা বলবেন বলে জানান রণধীর জয়সোয়াল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দিল্লি  বাংলাদেশ  হাইকমিশন  কর্মকর্তা  জয়সওয়াল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: