বাগেরহাটে মাদক অধ্যুষিত এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাট জেলা শহরের একটি মাদকপ্রবণ এলাকায় নিজাম উদ্দীন শান্ত (৪২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই)

2026-07-25T11:57:26+00:00
2026-07-25T13:25:34+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
বাগেরহাটে মাদক অধ্যুষিত এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১:২৫ পিএম
নিজাম উদ্দিন শান্ত। ছবি : সংগৃহীত
বাগেরহাট জেলা শহরের একটি মাদকপ্রবণ এলাকায় নিজাম উদ্দীন শান্ত (৪২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দিনগত গভীর রাতে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। জড়িতদের শনাক্ত করতে বর্তমানে তদন্ত চলছে।

নিহত নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন।


বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার রাত ১টার দিকে আইনজীবী নিজাম উদ্দীন শান্ত চেম্বার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পিঠে ও পাজড়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেফতারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাগেরহাট  দুর্বৃত্ত  ছুরিকাঘাত  আইনজীবী  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: