আইসিসিবির আধুনিক প্রাঙ্গণে শিক্ষামেলা : উপচে পড়া ভিড়, শেষ হচ্ছে আজই

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’-এ দ্বিতীয় দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

2026-07-25T12:52:13+00:00
2026-07-25T12:52:13+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিক্ষা
আইসিসিবির আধুনিক প্রাঙ্গণে শিক্ষামেলা : উপচে পড়া ভিড়, শেষ হচ্ছে আজই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’-এ দ্বিতীয় দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার দিনভর প্রায় ১০ হাজার দর্শনার্থী দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের কাছ থেকে উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন।

আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। এতে ৩৫টি স্টলে ৪৫টিরও বেশি দেশের ২ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

মেলায় অংশগ্রহণকারীরা এক ছাদের নিচে স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা গাইডলাইন এবং ক্যারিয়ার পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর পৃথক প্যাভিলিয়নের পাশাপাশি বিটুবি বিজনেস ডিল ও নেটওয়ার্কিং সেশনেরও আয়োজন করা হয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে। অনেকেই বৃত্তি, ভর্তির শর্ত এবং সম্ভাব্য খরচ সম্পর্কে সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। বিদেশে উচ্চশিক্ষার অর্থায়নে বিভিন্ন ব্যাংকও শিক্ষা ঋণের তথ্য দিচ্ছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে একসঙ্গে এত দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া অত্যন্ত সুবিধাজনক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমান বলেন, সরাসরি তথ্য সংগ্রহ করতে পারায় বিদেশে পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের তথ্য দেওয়া হচ্ছে।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে বিশ্বমানের উচ্চশিক্ষার প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, শনিবার রাত ৮টা পর্যন্ত মেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  আইসিসিবি  শিক্ষামেলা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: