জিম্মি উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলির মুখে পুলিশ

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়েছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ

2026-07-25T16:46:25+00:00
2026-07-25T16:48:29+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
জিম্মি উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলির মুখে পুলিশ
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৪৬ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৪:৪৮ পিএম
পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় সন্ত্রাসী। ছবি : সময়ের আলো
আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়েছে পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ গুলির ঘটনা ঘটে।

গুলি করে পালিয়ে যাওয়া ব্যক্তি শুটার বাপ্পী নামে পরিচিত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুজ্জামান।


পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে আশুলিয়া জমগড়া শরীফ মার্কেটের পঞ্চম তলায় সন্ত্রাসীরা শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ১০-১২ জনের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়েই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পী দুই হাতে দুই পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় সাত থেকে আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশও আত্মরক্ষার্থে চার থেকে পাঁচ রাউন্ড পাল্টা গুলি ছুড়েছে বলে জানা গেছে। 

এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান বলেন, ‘শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   জিম্মি  উদ্ধার  সন্ত্রাসী  হামলা  গুলি  পুলিশ  আশুলিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: