অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে

2026-07-25T17:21:20+00:00
2026-07-25T17:21:20+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রযুক্তি
অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম 
মোবাইল অপারেটর গ্রামীণফোন। ছবি : সংগৃহীত
অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়েছে।

বিটিআরসির নোটিশে বলা হয়েছে, গ্রামীণফোন নিজস্ব নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে বাধ্যতামূলক সেলফ-রেগুলেটরি প্রসেস এবং টেলিকম ফ্রড ম্যানেজমেন্ট ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন এবং অপারেটরের লাইসেন্সের একাধিক শর্ত লঙ্ঘন হয়েছে।


সম্প্রতি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একটি মামলার অভিযানে ১৬৪টি এবং চট্টগ্রামের হালিশহর থানার আরেকটি মামলার অভিযানে ২০টি সিম জব্দ করা হয়, যেগুলোতে অবৈধ ভিওআইপি কার্যক্রম চলছিল। বিটিআরসির হিসাবে, প্রতি অবৈধ সিমের জন্য ১০ হাজার টাকা হারে মোট ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।

২০২৩ সালে এক অভিযানে অপারেটরটির ১ হাজার ৬৪০টি সিম উদ্ধার করা হয়। ২০২২ সালেও অবৈধ ভিওআইপির কারণে তাদের ৯৯ লাখ ৬২৫ টাকা জরিমানা করা হয়। এর আগেও অবৈধ ভিওআইপি কারবারের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির জন্য অভিযুক্ত হয় গ্রামীণফোন। সে সময় সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানটিকে ২০০ কোটি টাকা জরিমানা করে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অবৈধ ভিওআইপি  জড়িত  গ্রামীণফোন  আর্থিক জরিমানা 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: