আবারও মুখ খুললেন সালমান খান, বললেন ‘যে ভয় পায়, সে মরে যায়’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো না কোনো বিষয় নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। এবারও তার একটি রহস্যময়

2026-07-25T18:24:13+00:00
2026-07-25T18:24:13+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
আবারও মুখ খুললেন সালমান খান, বললেন ‘যে ভয় পায়, সে মরে যায়’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম 
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো না কোনো বিষয় নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। এবারও তার একটি রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনার জবাব হিসেবেই তিনি এই পোস্ট করেছেন বলে অনেকে মনে করনছেন। তবে সালমান তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে মনে করছেন, গত কয়েকদিন ধরে যে সমালোচনার মুখে তিনি পড়েছেন, সেই বিষয়েই ইঙ্গিত দিয়েছেন এই পোস্টে। ব্যায়াম করার সময় তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন সালমান।

ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সালমান খান ভয় পেয়েছে....হুমমম। যে ভয় পায়, সে মরে যায়...’। তার এই পোস্টের পর ভক্ত ও সমালোচকদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়।

এর আগে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে একটি বার্তা দেন সালমান খান।

তিনি শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 


সালমান লিখেছিলেন, ‘শিক্ষার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের পড়াশোনা ও নিরাপত্তা— দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। তাই তাদের বা তাদের বাবা-মায়ের চিন্তার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন। আমি নিশ্চিত, প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীরা, তোমরা নিজেদের বাবা-মায়ের কাছে ফিরে যাও।’

সালমানের মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বক্তব্য নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন। আবার অনেকে তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন।

এর দুই দিন আগে সালমান খান তার ছোটবেলার একটি ছবি প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান। তিনি নিট প্রশ্নপত্র ফাঁসকে ‘খুবই গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন। 

সালমান বলেন, ‘শক্তিশালী শিক্ষা ব্যবস্থার দাবিতে তরুণদের এগিয়ে আসা দেখে তিনি গর্বিত। তবে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, আন্দোলন যেন রাজনৈতিক রূপ না নেয়। তার মতে, বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মুখ খুললেন  সালমান খান  জনপ্রিয় অভিনেতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: