দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর এলাকার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে একজন তৃতীয় লিঙ্গেরসহ ৯ জনকে বাংলাদেশের সীমানায় পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় পুশইনের এই চেষ্টা রুখে দিয়েছেন বিজিবি জোয়ানরা।
শনিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের দাফতরিক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, বিজিবির পাশাপাশি গ্রাম পুলিশ, আনছার ও এলাকাবাসী হাতে লাঠি নিয়ে সীমান্ত প্রহরায় রয়েছে।
সময়ের আলো/মহু