জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নেব : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয়

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক

2026-07-25T22:07:32+00:00
2026-07-25T22:07:58+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নেব : এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১০:০৭ পিএম
প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বীজ বিতরণ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সময়ের আলো
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনকে আরও এগিয়ে নেব। এ লক্ষ্যেই আমরা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি।’

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের এলাকায় বছরে দুই থেকে চারটি ফসল উৎপাদন হয়। তাই পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে হবে। কৃষকদের সুবিধার জন্য সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার ১ হাজার ৬০০টি নারিকেল গাছ দিয়েছে। এছাড়া কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য কৃষকদের উদ্বুদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো। সরকার কৃষকদের পাশে থাকবে, তাদের মনোবল ও সাহস জোগাবে। আর তাদেরও উচিত সরকারকে সহযোগিতা করা।’


মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন, এটি শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জনপ্রিয় খাল খনন কর্মসূচিরই ধারাবাহিকতা। এ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে জনগণ বিভিন্ন ধরনের সুফল পাচ্ছে। খাল খননের ফলে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। এতে রাস্তা ভাঙন ও ক্ষয়ক্ষতি কমবে এবং কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।’

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমামসহ আরও অনেকে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: