রাজবাড়ীতে খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর পাংশায় খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের রাজবাড়ী জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার ও এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি

2026-07-25T22:49:16+00:00
2026-07-25T23:14:29+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১১:১৪ পিএম
ফাইল ছবি
রাজবাড়ীর পাংশায় খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের রাজবাড়ী জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার ও এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ। 

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রপ্রতিনিধি সাগর শিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার সময় সাংবাদিক আকাশ মাহমুদ ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তার ওপর আক্রমণ করে মোবাইল ফোন থেকে ভিডিও মুছে দেয় বলে অভিযোগ করেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, ‘গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা ছাত্রপ্রতিনিধিদের ওপর হামলা চালায়।’


আকাশ মাহমুদ আরও বলেন, ‘আমি ঘটনাটি ভিডিও করতে গেলে তারা আমার ওপর হামলা করে, মোবাইল ফোন থেকে ভিডিও মুছে দেয় এবং আবারও আক্রমণ করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।’

আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার বলেন, ‘মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে।’

তিনি বলেন, ‘সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আজ বিকেলে আমরা ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

সাগর শিকদার আরও বলেন, ‘এ হামলায় একজন সাংবাদিকসহ আমরা প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছি।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সময়ের আলো/এমকে


  বিষয়:   সাংবাদিক  হামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: