পাঁচ দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ।শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য

2026-07-26T05:43:32+00:00
2026-07-26T05:43:32+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পাঁচ দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪৩ এএম 
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন । 

শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, তুরস্ক সফরের শুরুতে দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান।

সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, দেশটির চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরের অংশ হিসেবে তুর্কি স্থল বাহিনীর সদর দপ্তরও পরিদর্শন করেন সেনাপ্রধান। সেখানে তাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

আইএসপিআরের মতে, এই সফর বাংলাদেশ ও তুরস্কের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পাঁচ দিন  তুরস্ক  সফর  দেশে ফিরলেন  সেনাপ্রধান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: