অমিত শাহ বললেন, ‘পদের চেয়ে দেশ বড়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ব্যক্তিগত পদমর্যাদার চেয়ে জাতীয় স্বার্থকে

2026-07-26T09:37:39+00:00
2026-07-26T09:37:39+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
অমিত শাহ বললেন, ‘পদের চেয়ে দেশ বড়’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৩৭ এএম 
অমিত শাহ। ছবি : সংগৃহীত
ভারতে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ব্যক্তিগত পদমর্যাদার চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অমিত শাহ বলেন, ‘ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের কাছে দেশ, আমাদের যুবসমাজ এবং শিক্ষার্থীরা যেকোনো পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগ সেই নীতিরই প্রতিফলন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশের তরুণদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে শাহ বলেন, পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এনইইটি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যায়বিচার পাবেন বলে তিনি বিশ্বাস করেন।


ধর্মেন্দ্র প্রধানের দায়িত্ব পালনকাল মূল্যায়ন করে অমিত শাহ বলেন, জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০ বাস্তবায়ন, পিএম শ্রী স্কুল সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 

পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক করার উদ্যোগও প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

এনইইটি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও জবাবদিহিতার দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। 

বিরোধী দলগুলো এটিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাফল্য হিসেবে তুলে ধরলেও বিজেপি নেতারা একে দায়িত্বশীলতা ও জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকারের উদাহরণ হিসেবে বর্ণনা করছেন।


সূত্র : এনডিটিভি


সময়ের আলো/এমকে
  বিষয়:   অমিত শাহ  ধর্মেন্দ্র প্রধান  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: