এসএসসি ও সমমানের ফল প্রকাশ কবে, যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থীর উদ্বেগের অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩০ জুলাই)

2026-07-26T10:21:06+00:00
2026-07-26T10:21:06+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমানের ফল প্রকাশ কবে, যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:২১ এএম 
ফাইল ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থীর উদ্বেগের অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩০ জুলাই) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ তারিখের (জুলাই) মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল রেডি করে ফেলবো। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিন ফল প্রকাশ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ডগুলো ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসেই তা প্রকাশ করা সম্ভব। 

তিনি বলেন, ‘২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়ার উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী থাকবেন। ওই প্রোগ্রাম নিয়ে এখন মন্ত্রী, সচিবসহ শিক্ষা প্রশাসনে ব্যস্ততা। আবার ৩১ জুলাই শুক্রবার। সেক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।’


এবার এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা প্রকাশ করা সম্ভব হয়নি।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল। এবারের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম।


সময়ের আলো/এমকে


  বিষয়:   এসএসসি  ফল  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: