নিউইয়র্কে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান ও শক্তিশালী অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা

2026-07-26T10:35:58+00:00
2026-07-26T10:35:58+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আনন্দ সময়
নিউইয়র্কে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৩৫ এএম 
সংগৃহীত ছবি
বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান ও শক্তিশালী অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ।

উৎসবের সমাপনী আয়োজন নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২ আগস্ট অনুষ্ঠিত হবে। 

এতে আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের ২০টি বিভাগে পুরস্কৃত করা হবে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশি চলচ্চিত্রের বিভিন্ন সময়ের ও ঘরানার উল্লেখযোগ্য কিছু সিনেমা প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন ৩১ জুলাই দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইন্টারন্যাল জার্নি’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।

উৎসবের শেষ দিনে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। পাশাপাশি প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের নির্মাণ ‘শেকড়’।

আয়োজনে চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রপ্রেমীদের অংশ নেওয়ার কথা রয়েছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   আহমেদ শরীফ  আজীবন সম্মাননা  নিউইয়র্ক  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: