ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ (রোববার) প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমেদ। দিনব্যাপী একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির

2026-07-26T13:42:01+00:00
2026-07-26T13:42:01+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ (রোববার) প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমেদ। দিনব্যাপী একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে দায়িত্ব পালনের সূচনা হবে তার।

সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।


রাষ্ট্রীয় কর্মসূচি শেষে তিনি বঙ্গভবনে ফিরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করবেন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজস্ব ফ্ল্যাটে উঠবেন। এ উপলক্ষে সেখানে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি  হাফিজ উদ্দিন আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: