সমকামীদের মিছিলে হামলা, যুবককে খুঁজছে জার্মান পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বার্লিনে সমকামীদের বার্ষিক মিছিলে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে শনাক্ত করেছে জার্মান পুলিশ। আব্দুল বি নামের ওই ব্যক্তির

2026-07-26T13:43:30+00:00
2026-07-26T13:43:30+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সমকামীদের মিছিলে হামলা, যুবককে খুঁজছে জার্মান পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বার্লিনে সমকামীদের বার্ষিক মিছিলে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে শনাক্ত করেছে জার্মান পুলিশ। আব্দুল বি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, বার্লিনে আয়োজিত ওই মিছিলে একটি ভ্যান গাড়ি উঠিয়ে দেওয়া হলে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন। হামলার সময় ঘটনাস্থলে ছুরি হামলার ঘটনাও ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং অনেকেই মানসিকভাবে আঘাত পেয়েছেন।


জার্মান পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, সন্দেহভাজন পুলিশের কাছে পরিচিত। তিনি আমাদের কাছে বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। তাকে খুঁজে বের করার অভিযান চলছে।

তিনি বলেন, কী কারণে আব্দুল এ হামলা চালিয়েছেন সেটির কারণ এখনো আমাদে কাছে স্পষ্ট নয়। এছাড়া তিনি সেখানে কী কী করেছেন সেটিও আমরা এখনো জানি না।

আব্দুলের কাছে অস্ত্র থাকার আশঙ্কায় তাকে দেখলে সরাসরি কাছে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

সূত্র : এবিসি নিউজ


সময়ের আলো/এমকে


  বিষয়:   সমকামী  হামলা  জার্মানি  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: