সীতাকুণ্ডে যুবককে হত্যা, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে যুবককে অপহরণ করে নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত নুরুল ইসলাম

2026-07-26T15:45:50+00:00
2026-07-26T15:47:00+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে যুবককে হত্যা, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৩:৪৭ পিএম
খুন হওয়া কিশোর নাঈম (বাঁয়ে) এবং গণপিটুনিতে নিহত নুরুল ইসলাম ইরান (ডানে)। ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে যুবককে অপহরণ করে নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত নুরুল ইসলাম ইরানকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। একইসঙ্গে তার বাড়িঘর ও আস্তানা হিসেবে পরিচিত একাধিক স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইরান ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ইয়াবা নিয়ে বিরোধের জেরে ইরান ও তার সহযোগীরা এলাকার দুই যুবক নাঈম (১৫) ও ইমরানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সেখানে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের একপর্যায়ে নাঈমকে গুরুতর আহত অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়। অন্যদিকে, ইমরানকে ৩০ হাজার টাকার বিনিময়ে পরিবারের সদস্যরা উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই নাঈম মারা যান। ইমরানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পরিবার দাবি করেছে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার বিকেলে নাঈমের জানাজা শেষে মাইকে ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানানো হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ইরান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর ৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে তাকে খুঁজে বের করে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর উত্তেজিত জনতা ইরানের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং তার আস্তানা হিসেবে পরিচিত ১০ থেকে ১২টি ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়।

অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। ছবি : সময়ের আলো

অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। ছবি : সময়ের আলো


নিহত নাঈমের চাচা মো. ফারুক বলেন, ‘নাঈম খুবই দরিদ্র পরিবারের ছেলে ছিল। তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে।’

অন্যদিকে ইমরানের মা হাসিনা বেগম জানান, ৩০ হাজার টাকার বিনিময়ে ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘নাঈম হত্যার ঘটনায় শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নাঈম হত্যা এবং পরবর্তী গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুর- উভয় ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু





  বিষয়:   সীতাকুণ্ড  যুবক  হত্যা  গণপিটুনি  অভিযুক্ত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: