জবি থেকেই ট্রেজারার নিয়োগ চায় শিক্ষক সমিতি

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি তুলেছে শিক্ষক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো

2026-07-26T18:22:11+00:00
2026-07-26T18:22:41+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জবি থেকেই ট্রেজারার নিয়োগ চায় শিক্ষক সমিতি
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:২২ পিএম
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি তুলেছে শিক্ষক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরে থেকে কাউকে এ পদে নিয়োগ দেওয়া হলে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন শিক্ষক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরানুল হক বলেন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭৩২ জন শিক্ষক কর্মরত আছেন, যার মধ্যে ২৪৫ জন অধ্যাপক। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানের সমস্যা ও বাস্তবতা সম্পর্কে সবচেয়ে ভালোভাবে অবগত। তাই ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা রাখেন। সে ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।


শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি কেবল শিক্ষকদের সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যৌক্তিক দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ থাকবেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘টিম জগন্নাথ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তনের প্রক্রিয়ার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  জবি  শিক্ষক সমিতি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: