যে কারণে শাস্তি পাচ্ছেন না মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

ইন্টার মায়ামি সুপারস্টার লিওনেল মেসি এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না। নিয়ম অনুযায়ী, এই ম্যাচ না খেলার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক

2026-07-26T18:43:59+00:00
2026-07-26T19:05:26+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খেলা
যে কারণে শাস্তি পাচ্ছেন না মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৭:০৫ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামি সুপারস্টার লিওনেল মেসি এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না। নিয়ম অনুযায়ী, এই ম্যাচ না খেলার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল। কিন্তু শাস্তি পাচ্ছেন না তিনি।

লিগা এমএক্স অল-স্টার্সের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের জন্য বিশেষ ছুটি পেয়েছেন মেসি। তার আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলকেও ছুটি দেওয়া হয়েছে। মেজর লিগ সকারের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসা ছাড়া এই ম্যাচ না স্বয়ংক্রিয়ভাবে এমএলএসের পরের ম্যাচে নিষিদ্ধ হন। কিন্তু বিশ্বকাপের বছরে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

দুজনই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর খেলোয়াড়দের কল্যাণের জন্য নির্ধারিত সুরক্ষার আওতাভুক্ত থাকায় তারা দুজনেই ছাড় পেয়েছেন।


গত বছরও এমএলএস অল-স্টার একাদশের ম্যাচ খেলেননি ইন্টার মায়ামি তারকা। তার সঙ্গে জর্দি আলবাও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নাম প্রত্যাহার করে নেন। কোনো ধরনের ইনজুরি ছিল না তাদের। ফলে দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন মায়ামির মালিকপক্ষ। ব্যবস্থাপনা মালিক জর্জে মাস লিগের বাধ্যতামূলক অংশগ্রহণের নিয়মকে ‘কঠোর’ আখ্যা দেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   শাস্তি  মেসি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: