পরাজিত সেনাপতির খোলা চিঠি, ‘মাথা উঁচু রাখাই আমাদের আসল ট্রফি’

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার প্রধান

2026-07-27T09:32:05+00:00
2026-07-27T10:29:32+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খেলা
পরাজিত সেনাপতির খোলা চিঠি, ‘মাথা উঁচু রাখাই আমাদের আসল ট্রফি’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩২ এএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১০:২৯ এএম
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই বার্তায় ফাইনালে হারের বেদনার পাশাপাশি গত কয়েক দিনে পাওয়া সমর্থন ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

চিঠির শুরুতেই স্কালোনি গত এক সপ্তাহের মানসিক অবস্থার বর্ণনা দেন। তিনি লেখেন, গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উৎকণ্ঠার সঙ্গে স্বস্তি, আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি-সবকিছুই একসঙ্গে জড়িয়ে ছিল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, সবার আগে শুধু এটুকুই বলতে চাই-দুঃখিত। আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। তবে আমি চাই, আপনারা আমাদের এই দলকে মনে রাখুন। এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের। আমি আমার স্ত্রীকে তাদের কথা বলতে গিয়ে সব সময় এ নামেই ডাকতাম।


টুর্নামেন্টজুড়ে সমালোচনার মুখে পড়ার বিষয়টিও তুলে ধরেন স্কালোনি। তিনি লেখেন, যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি।

চিঠিতে দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আর্জেন্টিনা  কোচ  লিওনেল স্কালোনি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: