‘যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে ব্রিটেন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর ক্ষেত্রে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের

2026-07-26T20:15:43+00:00
2026-07-26T20:16:35+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে ব্রিটেন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৮:১৬ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর ক্ষেত্রে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৬ জুলাই) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। তবে ওই মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো কিংবা অন্য কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করে, তাহলে সেসব দেশ ইসলামিক প্রজাতন্ত্রের 'বৈধ লক্ষ্যবস্তু' হয়ে উঠবে। 

আইআরজিসির ওই মুখপাত্র বিশেষভাবে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানে সাম্প্রতিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমানগুলো ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহার করেছে। 


তিনি বলেন, তারা যদি সহযোগিতা করে, তাহলে তারা আমাদের নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হবে। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে এ হুঁশিয়ারি এলো। তেহরান এর আগে জানিয়েছে, যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।  


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  লক্ষ্যবস্তু  ব্রিটেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: