আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৩ দিন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

আগামী আগস্ট ও সেপ্টেম্বর— এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিন ছুটি থাকবে। এই

2026-07-26T21:17:53+00:00
2026-07-26T21:17:53+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিক্ষা
আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৩ দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম 
সংগৃহীত ছবি
আগামী আগস্ট ও সেপ্টেম্বর— এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিন ছুটি থাকবে। এই দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ছুটির পঞ্জিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। এই মাসে সরকারি ছুটির দিনগুলো হলো, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি চাহার সোম্বা’ এবং ২৬ আগস্ট ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী’। এই মাসে মোট ১৯ দিন ক্লাস চলবে।


অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ মাসেও ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

তবে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।

সময়ের আলো/জোই



  বিষয়:   আগস্ট  সেপ্টেম্বর  শিক্ষাপ্রতিষ্ঠান  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: