পশ্চিমবঙ্গের রিয়েলিটি শোতে বিশেষ অতিথি জয়া

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি ভারতেও জনপ্রিয়। এবার ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ

2026-07-27T09:32:21+00:00
2026-07-27T09:32:21+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আনন্দ সময়
পশ্চিমবঙ্গের রিয়েলিটি শোতে বিশেষ অতিথি জয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩২ এএম 
জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি ভারতেও জনপ্রিয়। এবার ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে পর্বটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জয়া। নারীপ্রধান এই শোতে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা সাধারণ নারীরা তাদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন এবং বিভিন্ন পর্বে অংশ নেন। সেখানে উপস্থিত হয়ে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেন এই অভিনেত্রী।


উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বড় পর্দায় সিনেমা চলার মাঝেই ছোট পর্দায় বিশেষ এই রিয়েলিটি শোতে দেখা মিলবে অভিনেত্রীর।

সময়ের আলো/আআ


  বিষয়:   পশ্চিমবঙ্গ  রিয়েলিটি শো  জয়া আহসান  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: