বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ দাবানল : বোর্দো শহরের দরজায় পৌঁছে গেছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের বোর্দো শহরের দক্ষিণ-পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হওয়ার

2026-07-27T09:57:42+00:00
2026-07-27T09:57:42+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ দাবানল : বোর্দো শহরের দরজায় পৌঁছে গেছে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫৭ এএম 
সংগৃহীত ছবি
ফ্রান্সের বোর্দো শহরের দক্ষিণ-পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। 

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ বৈঠক।

বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানিয়েছেন, নতুন করে শুরু হওয়া তাপপ্রবাহ চলমান দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে। বর্তমানে আগুন বোর্দো শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে। তবে এখনই শহরের প্রায় সাড়ে আট লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানিয়েছেন।

এদিকে, ফ্রান্সের আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

গত এক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দুই দেশে প্রায় ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


ফ্রান্সেই দাবানলের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি ও ভূমি পুড়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, যতদিন প্রয়োজন হবে, সরকার ততদিন সহায়তা অব্যাহত রাখবে এবং পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাবে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   ফ্রান্স  বোর্দো শহর  ইমান্যুয়েল ম্যাক্রোঁ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: