গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা না করে নিউইয়র্কের পথে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কড়া অবস্থান সত্ত্বেও জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ভাষণ

2026-07-27T13:04:18+00:00
2026-07-27T13:04:18+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা না করে নিউইয়র্কের পথে নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কড়া অবস্থান সত্ত্বেও জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, নিউইয়র্কে গিয়ে জাতিসংঘের মঞ্চ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের পক্ষে বক্তব্য রাখবেন।

রোববার (২৬ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। 

এর আগে, কোনো ‘গণহত্যাকারীকে’ নিউইয়র্কে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন মেয়র জোহরান মামদানি। সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই নেতানিয়াহু জানান, তিনি নিউইয়র্কে যাবেন এবং জাতিসংঘের অধিবেশনে বক্তব্যও রাখবেন। 

নেতানিয়াহু বলেন, আমি নিউইয়র্কে গিয়ে সত্য বলতে চাই। জাতিসংঘের মঞ্চে ইসরায়েল এবং ইসরায়েল-আমেরিকার পক্ষে কথা বলতে চাই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইসরায়েলের সমালোচনা এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন বাড়ছে। 


বিশ্লেষকদের মতে, এই প্রবণতা ইসরায়েলপন্থিদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে ওঠা সমালোচনাগুলোকে ইহুদিবিদ্বেষ হিসেবে উপস্থাপনের চেষ্টাও চলছে।

ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে জোহরান মামদানি ইসরায়েলপন্থিদের ধারাবাহিক সমালোচনার মুখে থাকলেও, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাধারণ ইহুদি নাগরিকদের মধ্যে নেতানিয়াহুর তুলনায় মামদানির জনপ্রিয়তা বেশি। একই জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশ ইহুদি নাগরিকের মত, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে।

এর আগে, গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

নির্বাচনি প্রচারণার সময় জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে এলে তাকে গ্রেফতার করা হবে। তবে পরে তিনি স্পষ্ট করেন, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করা উচিত বলে মনে করলেও নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এমন পদক্ষেপ বাস্তবায়নের আইনি এখতিয়ার নেই।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আন্তর্জাতিক অপরাধ আদালত  আইসিসি  গ্রেফতার  নিউইয়র্ক  সিটি মেয়র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: