টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষার ২১ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে

2026-07-27T20:32:52+00:00
2026-07-27T20:32:52+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম 
গোপালপুর সরকারি কলেজ। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষার ২১ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রভাষক মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (২৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে এই বিষয়ে মোট ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ পরিদর্শকরা উত্তরপত্র এবং সৃজনশীল উত্তরপত্রের তিন খণ্ডের ওএমআর শিট পরীক্ষা কমিটির নিকট সঠিকভাবে বুঝিয়ে দেন।


কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মানিকুজ্জামান জানান, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন উত্তরপত্র ও ওএমআর শিট পৃথক প্যাকেটে সিলগালা করে রিকশায় চড়ে স্থানীয় ডাকঘরে পার্সেল পাঠাতে যান। সেখানে পৌঁছানোর পর তিনি দেখতে পান, উত্তরপত্রগুলোর প্রথম অংশের ওএমআর শিটগুলো হারিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে।

তবে তিনি দাবি করেন, ওএমআর শিটের দ্বিতীয় ও তৃতীয় অংশ খাতার সঙ্গে সুরক্ষিত থাকায় এবং শিক্ষার্থী হাজিরা শিটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর থাকায় পরীক্ষকদের খাতা মূল্যায়নে কোনো সমস্যা হবে না।

এদিকে, পরীক্ষার খাতার ওএমআর শিটের প্রথম অংশ হারানোর খবর ছড়িয়ে পড়লে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র দুশ্চিন্তার সৃষ্টি হয়। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ সোমবার (২৭ জুলাই) দুপুরে গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করেন।

ইউএনও মঞ্জুরুল মোর্শেদ জানান, কর্তব্যে অবহেলার সত্যতা পাওয়ায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, ঘটনার তদন্তে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে-কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   টাঙ্গাইল  এইচএসসি পরীক্ষার্থী  ওএমআর শিট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: