মিস ইন্টারকন্টিনেন্টালের প্রমোশনাল পার্টনার ঈশায়া তাহসিন

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া

2026-07-27T20:56:54+00:00
2026-07-27T21:14:02+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
মিস ইন্টারকন্টিনেন্টালের প্রমোশনাল পার্টনার ঈশায়া তাহসিন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৯:১৪ পিএম
ইমেকার্স বাংলাদেশ ও ঈশায়া তাহসিনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন।

রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইমেকার্স বাংলাদেশ ও ঈশায়া তাহসিনের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইমেকার্স বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর, কর্পোরেট অ্যাফেয়ার্স নূর সিবা এবং অপর পক্ষে ঈশায়া তাহসিন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে গাজী টেলিভিশন (GTV), যা প্রতিযোগিতাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন, বিশেষ অনুষ্ঠান এবং সম্প্রচার কার্যক্রমে অংশীদার হিসেবে যুক্ত থাকবে।


চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের ব্র্যান্ড প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, জনসংযোগ কার্যক্রম, গণমাধ্যমে উপস্থাপনাসহ বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি তিনি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি এবং গণমাধ্যমে কার্যকর যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করবেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   মিস ইন্টারকন্টিনেন্টাল  প্রমোশনাল পার্টনার  ঈশায়া তাহসিন  বিনোদন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: