শ্রমবাজার ইস্যুতে ফের মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশিদের জন্য মালয়ে‌শিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে তৃতীয়বারের মতো কুয়ালালামপুর সফ‌রে যা‌চ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল

2026-07-27T21:57:50+00:00
2026-07-27T21:57:50+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
শ্রমবাজার ইস্যুতে ফের মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫৭ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের জন্য মালয়ে‌শিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে তৃতীয়বারের মতো কুয়ালালামপুর সফ‌রে যা‌চ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাতে দুই দিনের সফরে কুয়ালালামপুরের উদ্দেশে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া এই সফরে মন্ত্রী ও উপদেষ্টাসহ মোট চারজনের অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে। 

সূত্র জানায়, মালয়ে‌শিয়ার শ্রমবাজার চালুর ক্ষে‌ত্রে কিছু জ‌টিলতা র‌য়ে‌ছে। আর জটিলতা কাটিয়ে বাংলাদে‌শি‌দের জন্য পুনরায় মালয়ে‌শিয়ার শ্রমবাজার চালু কর‌তেই মাল‌য়ে‌শিয়ার সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় দেশ‌টি সফ‌রে যা‌চ্ছেন মন্ত্রী।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ায় জনশক্তির বাজার। সে বছরের ৩১ মে’র পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি।


বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

জু‌নের মাঝামা‌ঝি‌তে প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌ন মালয়েশিয়া সফর ক‌রেন। ওই সফ‌রে সরকারপ্রধান বাংলা‌দে‌শি‌দের জন্য পুনরায় শ্রমবাজার খু‌লে দেওয়ার অনু‌রোধ জানান।

সময়ের আলো/আতা


  বিষয়:   শ্রমবাজার  মালয়েশিয়া  প্রবাসী কল্যাণমন্ত্রী  শ্রমিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: