লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের মতো লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিও নিয়ন্ত্রণে নিতে চায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।সোমবার (২৭ জুলাই) এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের

2026-07-28T09:03:34+00:00
2026-07-28T09:09:50+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:০৩ এএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৯:০৯ এএম
ইয়েমেনের বাব আল-মান্দেব উপকূলের কাছে ভাসছে কয়েকটি নৌকা। ছবি : রয়টার্স
ইরানের মতো লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিও নিয়ন্ত্রণে নিতে চায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

সোমবার (২৭ জুলাই) এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা। 

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের তিনি বলেন, হুতিরা ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের কৌশল অনুসরণ করতে চাইছে। এতে হরমুজ ও বাব আল-মান্দেব-বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নৌপথই ঝুঁকির মুখে পড়তে পারে। 

তিনি অভিযোগ করেন, হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল প্রতিক্রিয়াই তাদের আরও সাহসী করে তুলেছে। 

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের প্রায় ৩০ শতাংশ কনটেইনার পরিবহন এবং ১২-১৫ শতাংশ বৈশ্বিক বাণিজ্য এই নৌপথ দিয়ে পরিচালিত হয়।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল কমে গেছে। রোববার মাত্র ১১টি পণ্যবাহী জাহাজ এ পথ অতিক্রম করেছে।


চলতি মাসের শুরুতে হুতিরা সৌদি আরবগামী ও সৌদি আরব থেকে ছেড়ে যাওয়া জাহাজের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। পাশাপাশি দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালায়।

এর জবাবে সৌদি আরব হুতি-নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদায় বিমান হামলা চালায়।

আফরাহ আল-জৌবা বলেন, ইয়েমেন সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। 

তিনি জানান, সরকার-নিয়ন্ত্রিত ও হুতি-নিয়ন্ত্রিত এলাকার সীমান্তে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে, তবে এখনো বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়নি।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানায়া দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ২০২২ সালে যুদ্ধবিরতি হলেও হুতিরা এখনো রাজধানীসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   লোহিত সাগর  হুতি  ইয়েমেন  পররাষ্ট্রমন্ত্রী  বিদ্রোহী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: