মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী। তবে নবজাতকের বাবা কে, তা এখনো জানা যায়নি।সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার

2026-07-28T12:16:26+00:00
2026-07-28T12:17:37+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১২:১৭ পিএম
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের কোলে নবজাতক। ছবি : সময়ের আলো
ফরিদপুরের নগরকান্দায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী। তবে নবজাতকের বাবা কে, তা এখনো জানা যায়নি।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী ফূলসূতি বাজার এলাকায় থাকতেন। সোমবার প্রসব বেদনা উঠলে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সন্ধ্যায় তিনি কন্যা সন্তানের জন্ম দেন।


বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ। তারা মা ও নবজাতকের খোঁজখবর নেন।

এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন নবজাতককে কোলে নিয়ে বলেন, ‘ঘটনাটি প্রথমে আমি এক গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি। আমি তাকে বলেছিলাম, মা ও শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য। এখন অনেক খুশি লাগছে। কারণ, আমরা একটা নতুন প্রাণ পেয়েছি। মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’

সময়ের আলো/মহু




  বিষয়:   মা  মানসিক ভারসাম্যহীন  নারী  বাবা  পরিচয়  সন্তান  জন্মদান  নগরকান্দা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: