বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিক মাইদুল ইসলাম অভি। সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে একটি

2026-07-28T21:37:24+00:00
2026-07-28T21:37:24+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম 
বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন
বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিক মাইদুল ইসলাম অভি। সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে তাকে মজুরিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া হয়।  

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগরভবনে আনুষ্ঠানিকভাবে অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভি যোগদানের দিন থেকে মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। তিনি কোন শাখায় দায়িত্ব পালন করবেন তা এখনো নির্ধারণ না হলেও তাকে সম্মানজনক জায়গায় দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ।


নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন মাইদুল ইসলাম অভি বলেন, আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর নিকট আমি চিরকৃতজ্ঞ।

নিয়োগপত্র হস্তান্তরকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ছোট্ট একটি উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বরিশাল সিটি করপোরেশন  চাকরি  তৃতীয় লিঙ্গ  অভি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: