সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) বিভিন্ন সময়ে অভিযানে আটক করা প্রায় ৩২ কোটি টাকার মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার

2026-07-28T23:18:02+00:00
2026-07-28T23:18:02+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৮ পিএম 
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) বিভিন্ন সময়ে অভিযানে আটক করা প্রায় ৩২ কোটি টাকার মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন বিওপি এবং ব্যাটালিয়ন সদরের পরিচালিত অভিযানে ৪১ জন আসামিসহ প্রায় ৫২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


ধ্বংসকৃত মাদকের তালিকার মধ্যে রয়েছে— ৪০৬ বোতল বিদেশি মদ, ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় পানীয়, ১৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭ পিস অবৈধ ওষুধ, ১ হাজার ৪৭০ পাতা সুখী বড়ি, ১৫ হাজার ৭৪৬ পিস বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ট্যাবলেট এবং ১ কেজি হিরোইন। এ ছাড়া অতি মূল্যবান মাদকের মধ্যে ছিল ১৪ বোতল এলএসডি (৮ বোতল ১০০ মিলি ও ৬ বোতল ৫০ মিলি) এবং ২ দশমিক ৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা উল্লেখ করে তিনি আরও বলেন, এই সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় প্রধান অতিথি নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  মাদকদ্রব্য  ধ্বংস  বিজিবি. সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: