প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না, ৩ বছরের সন্তানকে হত্যা করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক মায়ের বিরুদ্ধে নিজের তিন বছর বয়সী সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

2026-07-28T23:42:42+00:00
2026-07-28T23:42:42+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের উত্তর প্রদেশ
প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না, ৩ বছরের সন্তানকে হত্যা করলেন মা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৪২ পিএম 
প্রতীকী ছবি
ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক মায়ের বিরুদ্ধে নিজের তিন বছর বয়সী সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুটি কান্না শুরু করলে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ২৮ জুন মথুরা জেলার ছৌলি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুচি জিন্দাল পরে তার স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নার পর তাদের সন্তান আর নড়াচড়া করছে না। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেদিনই শিশুটিকে পোলিওর টিকা দেওয়া হয়েছিল। তাই স্ত্রীর কথায় বিশ্বাস করে কৃষ্ণ মুরারি গুপ্ত ধারণা করেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়াতেই সন্তানের মৃত্যু হয়েছে এবং কোনো সন্দেহ ছাড়াই তাকে সমাহিত করেন।


তবে গত সোমবার পরিস্থিতি বদলে যায়। কৃষ্ণ মুরারি গুপ্ত দাবি করেন, তিনি হঠাৎ শুনতে পান তার স্ত্রী ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় শিশুটিকে হত্যার বিষয়টি স্বীকার করছেন। পরে তার ভাই গোবিন্দ গুপ্ত অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করে জানতে পারেন, দীর্ঘদিন ধরে এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানান, রুচি জিন্দালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানবহত্যার অভিযোগে মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সঞ্জিব কুমার রায় জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/এমকে
  বিষয়:   পরকীয়া  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: