মেহেরপুরের পুলিশ কর্মকর্তার বাড়িসহ দুটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীর নওদাপাড়া গ্রামের পুলিশ কর্মকর্তার বাড়িসহ পৃথক দুই বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

2026-07-29T11:18:32+00:00
2026-07-29T12:39:15+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুরের পুলিশ কর্মকর্তার বাড়িসহ দুটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১২:৩৯ পিএম
গাংনীতে দুটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীর নওদাপাড়া গ্রামের পুলিশ কর্মকর্তার বাড়িসহ পৃথক দুই বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা৷

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কে বা কারা কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায় বাড়ির সদস্যরা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। নিজাম উদ্দীনের ছেলে এসআই নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত আছেন।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, বাড়ির প্রবেশ পথে বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে বোমা সাদৃশ্য বস্তুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মেহেরপুর  বোমা সদৃশ বস্তু  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: