ব্রাউজার থেকেই অডিও-ভিডিও কল, হোয়াটসঅ্যাপে এলো একগুচ্ছ নতুন ফিচার

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন কলিং ফিচার চালু করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ধাপে ধাপে

2026-07-29T14:09:57+00:00
2026-07-29T14:09:57+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
ব্রাউজার থেকেই অডিও-ভিডিও কল, হোয়াটসঅ্যাপে এলো একগুচ্ছ নতুন ফিচার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন কলিং ফিচার চালু করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ধাপে ধাপে এসব সুবিধা চালু হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

নতুন আপডেটের সবচেয়ে বড় সংযোজন হলো ওয়েবভিত্তিক কলিং। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করা এবং গ্রহণ করতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে ব্যক্তিগত (ওয়ান-টু-ওয়ান) ও গ্রুপ—উভয় ধরনের কল করা যাবে। পাশাপাশি স্ক্রিন শেয়ারিং, ইমোজি রিঅ্যাকশন এবং কলের ইতিহাস ও প্রিয় নম্বর সংরক্ষণের জন্য আলাদা ‘কলস’  ট্যাবও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ ‘কল ট্রান্সফার’ নামে নতুন একটি সুবিধা এনেছে। এর মাধ্যমে চলমান গ্রুপ কল মোবাইল ফোন থেকে ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসে সহজেই স্থানান্তর করা যাবে। এতে কল কেটে আবার নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।

গ্রুপ কলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও বাড়াতে যুক্ত হয়েছে ‘ওয়েটিং রুম’ ফিচার। এতে অংশগ্রহণকারীরা একটি ভার্চুয়াল অপেক্ষমাণ কক্ষে থাকবেন এবং হোস্ট অনুমতি দিলেই মূল কলে প্রবেশ করতে পারবেন।

কলের মান উন্নত করতেও নতুন দুটি প্রযুক্তি যোগ করা হয়েছে। এর একটি ‘কুইকএইচডি’, যা কল শুরুর মুহূর্ত থেকেই উচ্চমানের ভিডিও নিশ্চিত করবে।

অন্যটি ‘নয়েজ সাপ্রেশন’ ফিচার। এটি আশপাশের শব্দ কমিয়ে অডিও আরও পরিষ্কার করবে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশ থেকেও কল করলে ব্যবহারকারীর কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এসব ফিচার ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  হোয়াটসঅ্যাপ 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: