গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ এজেন্ট গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

রাতের আঁধারে মোবাইল স্ক্রিনে চলে লাখো টাকার হাতবদল, এলাকাজুড়ে ‘সম্রাট’ নামে পরিচিতি- অবশেষে থামলো পুলিশের অভিযানে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি

2026-07-29T15:38:25+00:00
2026-07-29T15:38:25+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ এজেন্ট গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম 
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ এজেন্ট গ্রেফতার
রাতের আঁধারে মোবাইল স্ক্রিনে চলে লাখো টাকার হাতবদল, এলাকাজুড়ে ‘সম্রাট’ নামে পরিচিতি- অবশেষে থামলো পুলিশের অভিযানে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি দুলালের ভিটা গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো জুয়া চক্রের দুই এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে দুটি স্মার্টফোন, যেখানে সক্রিয় ছিল অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট ও একাধিক জুয়া খেলার অ্যাপস।

গ্রেফতাররা হলেন, খোলাহাটি দুলালের ভিটা গ্রামের মৃত আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাগির আলম (৩১)। স্থানীয়দের কাছে এই দুজন পরিচিত ছিলেন ‘অনলাইন ক্যাসিনোর সম্রাট’ নামে- এলাকাবাসীর ভাষ্যমতে, তাদের হাত ধরেই ছড়িয়ে পড়েছিল অনলাইন জুয়ার নেটওয়ার্ক।


পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সরাসরি তত্ত্বাবধানে মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। সদর উপজেলার দুলালের ভিটা গ্রামে অভিযুক্তদের নিজ বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দকৃত দুটি অ্যান্ড্রয়েড ফোন পর্যালোচনা করে তাতে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং বিভিন্ন জুয়ার অ্যাপের সন্ধান মেলে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৯, ২৩, ২৫ ও ২৭ ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

পুলিশের ভাষ্য, গ্রেফতার এই দুই এজেন্ট শুধু নিজেরাই জুয়া খেলতেন না বরং এলাকার অন্যান্যদেরও এই চক্রে যুক্ত করার কাজ করতেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধা  অনলাইন  ক্যাসিনো  এজেন্ট  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: