ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

ভুতুড়ে বিল, ঘন ঘন লোডশেডিং আর গ্রাহক হয়রানির অভিযোগে ফুঁসে উঠলেন গাইবান্ধার দারিয়াপুর অঞ্চলের সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির প্রতিবাদে

2026-07-29T15:48:22+00:00
2026-07-29T15:48:22+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম 
ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও। ছবি : সময়ের আলো
ভুতুড়ে বিল, ঘন ঘন লোডশেডিং আর গ্রাহক হয়রানির অভিযোগে ফুঁসে উঠলেন গাইবান্ধার দারিয়াপুর অঞ্চলের সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।

দলটির দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন অঞ্চল সভাপতি ডা. জব্বার। বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সদস্য ও গিদারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ছাদেক লেবু, গিদারী ইউনিয়নের সংগঠক শাহজালাল তোতা এবং ঘাগোয়া ইউনিয়নের পার্টি সংগঠক আয়নাল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকেরা প্রতিনিয়ত ভুতুড়ে বিলের বোঝা টানছেন, অথচ এর কোনো সুরাহা হচ্ছে না। একদিকে অনিয়মিত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্যে সাধারণ গ্রাহকেরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এই সমস্যাগুলোর সমাধান না করে সরকার উল্টো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান।


বক্তারা আরও বলেন, বিদ্যুতের মূল্য অবিলম্বে কমাতে হবে এবং এলাকায় এলাকায় গ্রাহকসেবা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে গ্রাহকবান্ধব অফিস চালু করতে হবে। পাশাপাশি ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া আদায় অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের কাছে দাবিনামা পেশ করেন। দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সময়ের আলো/জোই


  বিষয়:   ভুতুড়ে বিল  লোডশেডিং  প্রতিবাদ  গাইবান্ধা  পল্লী বিদ্যুৎ অফিস  ঘেরাও  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: