অফিসেই মাদকের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের, ভিডিও ভাইরাল

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেনের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তার কার্যালয়ে বসে নিজের

2026-07-29T18:41:19+00:00
2026-07-29T19:28:20+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
অফিসেই মাদকের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের, ভিডিও ভাইরাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:২৮ পিএম
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেনের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তার কার্যালয়ে বসে নিজের মানিব্যাগ থেকে কেরু কোম্পানীর মদ কিনতে টাকা লেনদেন করতে দেখা যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এছাড়াও তার সরকারি বাস ভবনে মাদক সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মাদক সম্পর্কে আলোচনা করছেন। এক পর্যায়ে তিনি মানি ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে কারো হাতে দিচ্ছেন মদ কিনতে। এ নিয়ে পুরো জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারি জানান, সঞ্জয় কুমার মহন্ত একজন বড় কর্মকর্তা হয়ে কিভাবে তার কক্ষে বসেই মাদক কেনার জন্য টাকা দিলেন এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদার কাজ না করেই বিল নেওয়ার জন্য স্যারকে অনেক টাকা দিয়েছেন।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সময়ের আলো/আতা


  বিষয়:   অফিস  মাদক  টাকা  লেনদেন  অতিরিক্ত জেলা প্রশাসক  জেলা প্রশাসক  ভিডিও  ভাইরাল  টাঙ্গাইল  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: