ভিপির নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কট সাংবাদিকদের

‎রাবি প্রতিনিধি

শিক্ষা

‎রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সব ধরনের কর্মসূচি

2026-07-29T18:48:29+00:00
2026-07-29T18:48:29+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিক্ষা
ভিপির নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কট সাংবাদিকদের
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
‎রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সব ধরনের কর্মসূচি বয়কট করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিকদের সম্পৃক্ত করে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

‎বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) সম্মিলিত এক প্রতিবাদলিপিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার জ্ঞান চর্চা ও গবেষণার প্রাণকেন্দ্র। প্রোক্টর দপ্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভবনে হামলা ও পরবর্তীতে রাকসু ও শাখা শিবিরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গ্রন্থাগারে ঢুকে হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নিন্দনীয়ভাবে বিঘ্নিত করে।

এই ঘটনায় রাকসু আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাকসু ভিপি সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রমাণ ছাড়াই সাংবাদিকদের নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষপাত করার অভিযোগ করেন। তার বক্তব্যে তিনি 'ছাত্রলীগের পক্ষে মায়াকান্না', 'মাথা ব্যাথা'সহ একাধিক ট্যাগিং দেন ও 'জড়ো করে ব্যবস্থা' নেওয়ার হুমকি দেন।


এ ছাড়া ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের 'কটাক্ষ' করে সামাজিক যোগযোগমাধ্যমে একাধিক পোস্ট করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ রাকসু নেতারা।
‎প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো সংগঠন সরকার কর্তৃক নিষিদ্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার। ছাত্র সংসদ বা তার কোনো প্রতিনিধি এ ধরনের দায়িত্ব পালন করতে পারে না।
‎এ অবস্থায় ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা রাকসুর সব ধরনের কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে বিরত থাকবেন বলে জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়।

সময়ের আলো/আতা


  বিষয়:   সাংবাদিক  হুমকি  রাকসু  ভিপি  রাবি  রাজশাহী বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: