চট্টগ্রামে থানার ২০০ গজের মধ্যে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্দিদের মুক্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলটি পটিয়া থানা থেকে প্রায় ২০০

2026-07-29T20:05:39+00:00
2026-07-29T20:05:39+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে থানার ২০০ গজের মধ্যে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম 
চট্টগ্রামে থানার ২০০ গজের মধ্যে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্দিদের মুক্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলটি পটিয়া থানা থেকে প্রায় ২০০ গজ দূরত্বের মধ্যে হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী পার্থ দাশের নেতৃত্বে মিছিলটি পটিয়া পৌর এলাকার থানার মোড়ের বিপরীত পাশ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিক্ষোভ মিছিলের ফুটেজ পেয়েছি। তবে ঠিক কখন মিছিলটি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  থানা  ছাত্রলীগ  বিক্ষোভ  মিছিল  আওয়ামী লীগ  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: