ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাইয়েরও

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনৈ পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃত দুই

2026-07-29T20:38:26+00:00
2026-07-29T20:38:26+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাইয়েরও
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম 
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের মিঠামইনৈ পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। এক পর্যায়ে ছোট বোন সাফা পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামে বড় ভাই রিফাত। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ছোট বোন  বাঁচাতে গিয়ে  পুকুরে ডুবে  প্রাণ গেলো  ভাই  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: