উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামে এক নারীকে

2026-07-29T21:54:43+00:00
2026-07-29T21:54:43+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (২৯ জুলাই) ভোর ৩টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর বড়বিল এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী এবং বশরি আহম্মদের কন্যা।

র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল উত্তর বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আয়েশা বেগম পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।


পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে ৫০টি এয়ারটাইট পলিথিন প্যাকেটে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা, জব্দ করা আলামত এবং গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   উখিয়া  র‍্যাব  অভিযান  ৫০ হাজার  ইয়াবা  নারী গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: