নেইমারকে বিশেষ বিদায় জানাতে চায় ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে বিশেষভাবে বিদায় জানানোর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে

2026-07-30T01:43:25+00:00
2026-07-30T01:43:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেইমারকে বিশেষ বিদায় জানাতে চায় ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৪৩ এএম 
নেইমার। সংগৃহীত ছবি
ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে বিশেষভাবে বিদায় জানানোর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সিবিএফ জানিয়েছে, নেইমারের সম্মানে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা চূড়ান্ত হয়নি। কারণ, তিনি এখনও ক্লাব ফুটবলে সক্রিয় আছেন। বর্তমানে সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত।

কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে হারানোর পর নেইমার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানান। তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু দিয়েছি। সবসময় সেলেসাওয়ের জন্য লড়েছি, কিন্তু এখন আর খেলতে চাই না।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিই ছিল ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ উপস্থিতি।


ব্রাজিলের হয়ে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩০ ম্যাচ খেলেছেন নেইমার। এই সময়ে তিনি করেছেন ৮০ গোল এবং ৫৮টি অ্যাসিস্ট। চারটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা এই ফরোয়ার্ড বিশ্বকাপে দেশের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। বিশ্বকাপে তার গোলসংখ্যা ৯টি।

এ ছাড়া বিশ্বকাপে মোট ১৪টি ম্যাচ খেলে ব্রাজিল কিংবদন্তি পেলের সমান ম্যাচ খেলার কীর্তিও গড়েছেন নেইমার। একই সংখ্যক ম্যাচ খেলেছেন সাবেক গোলরক্ষক জিলমার ও লেয়াও।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   নেইমার  ব্রাজিল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: