টেস্টে বিবর্ণ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলা

বিদেশের মাটিতে একসময় ছিল পাকিস্তানের দাপট। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাঠেও ম্যাচ জেতার সুনাম ছিল তাদের। তবে সেই

2026-07-30T04:20:55+00:00
2026-07-30T04:20:55+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলা
টেস্টে বিবর্ণ পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:২০ এএম 
সংগৃহীত ছবি
বিদেশের মাটিতে একসময় ছিল পাকিস্তানের দাপট। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাঠেও ম্যাচ জেতার সুনাম ছিল তাদের। তবে সেই পাকিস্তান এখন ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বিদেশের মাটিতে টানা আটটি টেস্ট ম্যাচে হেরে লজ্জার রেকর্ড গড়ল দলটি। চলতি ক্যারিবীয় সফরের প্রথম টেস্টে হেরে শুরু করল বাবর আজমের নেতৃত্বাধীন দল। এর আগে বাংলাদেশ সফরে দুই টেস্টেই হেরেছিল পাকিস্তান। সেই ধারাবাহিকতাই আরও দীর্ঘ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয়ে।

২১১ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগেই হারায় তিন উইকেট। একপ্রান্তে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেন বাবর আজম, কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপ কাটিয়ে উঠতে পারেনি দল। এর আগে চতুর্থ দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে লিড বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। আগের দিন ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শেষ করা ক্যারিবীয়রা সকালে শামার জোসেফ ও কেমার রোচের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ১৮১ রান। ফলে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১১ রানে।  

নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। আঙুলে চোটের কারণে স্বাভাবিক জায়গায় ব্যাটিং করতে পারেননি শান মাসুদ। অধিনায়ক বাবর আজম একপ্রান্তে আগলে রেখে ৫৮ রানে অপরাজিত থাকলেও সতীর্থদের যাওয়া-আসার মিছিলে ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। আর তাতেই ৯০ রানের হার দেখে, সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল সরফারাজ আহমেদের শিষ্যরা। স্বাগতিকদের পক্ষে জেইডেন সিলস ২০ রানে নেন ৫ উইকেট।  আগামী শুক্রবার পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল। 


একসময় ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইউনুস খান কিংবা ইনজামাম-উল-হকের মতো কিংবদন্তিদের হাত ধরে বিদেশের মাটিতে একের পর এক স্মরণীয় জয় পেয়েছিল পাকিস্তান। বর্তমান দল সেই ঐতিহ্য থেকে সরে গেছে অনেক দূর।

সময়ের আলো/আরবিএন/প্রিন্ট



  বিষয়:   টেস্ট  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: