দুদক ও পিএসসিতে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। দুদকে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন

2026-07-30T10:53:08+00:00
2026-07-30T10:59:08+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
দুদক ও পিএসসিতে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১০:৫৯ এএম
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান ও পিএসসির সচিব মো. ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। দুদকে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান খান। অন্যদিকে, পিএসসিতে মো. ফজলুর রহমান। 

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 


প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বর্তমান সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তাকে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   দুদক  পিএসসি  সচিব  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: